1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ফলাফলে সেরা জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র পিছিয়ে সৈয়দপুর পাইলট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৪.৩৬ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষক সংকটের মধ্যে দিয়ে বিদ্যালয়টি দুটি জিপিএ -৫সহ শতভাগ সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।
অপর দিকে সর্বনিন্ম ফলাফল করেছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় উপজেলা সদরের একমাত্র সরকারী বালক স্কুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। এরমধ্যে দুই জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। এর আগে ২০১৭ সালে বিদ্যালয়টি ভালো ফলাফল করে।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী জানান, দুটি জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য লাভ করায় আমরা আনন্দিত। তিনি বলেন শিক্ষক সংকটের মধ্যে দিয়েও আমরা আন্তরিকতার সহিত পাঠদান চালিয়ে যাওয়ায় কাঙ্খিত ফলাফল এসেছে। তিনি এ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
অন্যদিকে উপজেলার মধ্যে সবচেয়ে ফলাফল অর্জনে পিছিয়ে পড়েছে উপজেলা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়। এবছর এ বিদ্যালয় থেকে ৬১ জন শিক্ষার্থী এএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২৭ জন। অকৃতর্কায ৩৪ জন। পাশে হার ৪৪.২৬। জিপিএ-৫ নেই।
এ বিষয়েে জানতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুন নাহার এর মুঠোফোনেে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায় নি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান বলেন, এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে দুই হাজার ৩শত ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে দুই হাজার এক জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৯৩। জিপিএ-৫ এসেছে ২৫টি। উপজলায় সেরা ফলাফল করেছে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় এবং সর্বনিম্ন ফলাফল করেছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
তাং ০১-০৬-২০


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!