1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় লন্ডনপ্রবাসি যুবক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.১৯ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে লন্ডন প্রবাসি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর এলাকার ভবের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে সৈয়দপুর আগুনকোনা গ্রামের আমির উদ্দিনের পুত্র লন্ডন প্রবাসি ইসলাম উদ্দিন স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করত। মঙ্গলবার স্কুল ছুটির পর মেয়েটিকে জোরপূর্বক গাড়ি তোলার চেষ্টা করলে মেয়েটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিবারের লোকজনকে বিষয়টি জানালে রাতে পরিবারের লোকজন মেয়েটিকে নিয়ে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট আসেন। ইউএনও বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য থানার অফিসার ইনচার্জকে দায়িত্ব দিলে পুলিশ ইসলাম উদ্দিন নামের যুক্তরাজ্য প্রবাসি যুবককে রাতেই গ্রেফতার করে।
স্কুল ছাত্রীর বাবা মল্লিক সালেহ আহমদ জানান, গ্রেফতারকৃত যুবক বেশকিছুদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। মঙ্গলবার তাকে অপহরনের চেষ্ঠা করলে বিষয়টি আমি প্রশাসনকে জানালে পুলিশ কে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন জানান, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!