1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জ-সিলেট সড়কসহ আন্তসড়কে বাস চলাচল শুরু হলো আজ

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২০, ৯.০১ এএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আজ ১ জুন ২০২০। দীর্ঘ দুই মাসের অধিক সারাদেশে গণপরিবহন বন্ধ থাকার পর আজ থেকে অন্যান্য স্থানের ন্যায় সুনামগঞ্জ-সিলেট ও সুনামগঞ্জ ঢাকা সড়কে বাস, মিনিবাস ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। রবিবার দিনভর মালিক ও শ্রমিক সংশ্লিষ্টরা বাসগুলো পরিষ্কার পরিষ্কারসহ স্টেশনেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। সোমবার সকাল থেকেই বাস চলাচল শুরু হয়েছে।
এদিকে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এক সিট ফাকা রেখে যাত্রী পরিবহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে মালিক-শ্রমিকরা ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে নিয়েছেন। গাড়িতে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা, টিকিট কাউন্টারে, গাড়ির ড্রাইভার, হেলপারসহ সবাইকে অবশ্যই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক গ্রুপের মহাসচিব জুয়েল মিয়া বলেন, সোমবার সকাল থেকেই সুনামগঞ্জ সিলেট সড়কের চারটি সমিতির গাড়ি চলাচল শুরু হয়েছে। তাছাড়া দিরাই, জগন্নাথপুর ও ছাতক আন্তসড়কেও বাস চলাচল শুরু হয়েছে। তবে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!