1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে ডাক্তারসহ ৬জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২২জন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২০, ৬.০৩ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ডাক্তারসহ আরও ছয়জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরিক্ষা করা হয়। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার (ইউনানী) ডা. শাহীন রেজার করোনা পজেটিভ আসে। এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাঁও গ্রামের একই পরিবারের তিন জন এবং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যাবসায়ী ও তার ছেলের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় ২২জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ। উল্লেখ্য, গনেশপুর নোয়াগাঁও গ্রামের নতুন ৩জন নিয়ে একই পরিবারের মোট ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমে আক্রান্ত হয়েছিলেন ওই পরিবারের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্য এম জে আলম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!