1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে ডা. মঈন উদ্দিন স্মৃতি সংসদ গঠন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৯.৫৪ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের কৃতি সন্তান সহকারী অধ্যাপক শহীদ ডা. মঈন উদ্দিন স্মৃতি সংসদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবুল কাশেম এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সুন্দর, সাধারন সম্পাদক এডঃ শামছুর রহমান, বিশ্ব স্বজন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রবাসী নজরুল হক এনাম, সিলেটস্থ ছাতক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ তালুকদার, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারন সম্পাদক মাও. বুরহান উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমদ, ছাত্রদল নেতা মুজাহিদুর রহমান হিরা। এসময় ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদকে সভাপতি ও যুবলীগ নেতা আবুল কাশেম ফজলুল হককে সাধারন সম্পাদক করে উত্তর খুরমা ইউনিয়ন শহীদ ডা. মঈন উদ্দিন স্মৃতি সংসদ পাঁচ সদস্য কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এলঙ্গি মডেল হাইস্কুলের সভাপতি হাজী ময়না মিয়া, খায়রুল হুদা, ডা. আঃ সালাম, শিক্ষক মাও. কামাল উদ্দিন, কবির আহমদসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সেচ্ছাসেবকবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!