1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়ল

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০, ৮.৫২ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংকটে চলমান সাধারণ ছুটি আর না বাড়ানো হলেও প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বেড়েছে। আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

সাধারণ ছুটি আর বাড়বে না জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘ছুটি সীমিত হচ্ছে। আমরা প্রজ্ঞাপনটি কিছুক্ষণ আগে পেলাম। তাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা। আগামীকাল প্রজ্ঞাপনটি জারি করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চালু রাখা, পাশাপাশি নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইন এবং ডিসটেন্স লার্নিং কোর্স চালু থাকবে।’

‘সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। সেক্ষেত্রে বয়স্ক লোকজন অফিসে যাবে না, অসুস্থ লোকজন অফিসে যাবে না, সন্তানসম্ভবা নারী অফিসে যাবে না’ বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এর আগে পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদের জন্য আগামী ৩০ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!