1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ফের করোনা পজিটিভ শাহরিয়ার, ফুসফুসে গভীর সংক্রমণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০, ১২.৫৬ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ফের করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। সংক্রমণের ১৩ দিন পর দ্বিতীয়বার পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, ‘সিএমএইচে টেস্ট করা হয়েছে। টেস্টে কোভিড-১৯ আবারও পজিটিভ এসেছে।’

এর আগে আজ বিকেলে ফেসবুক স্ট্যাটাসে শাহরিয়ার বলেন, ‘আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় কোভিড-১৯ টেস্ট আবারও পজিটিভ। ফুসফুসে গভীর সংক্রমণ ধরা পড়েছে। আশঙ্কা সত্যি হয়ে গেল। ঘরের অন্য সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।’

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক আরও বলেন, ‘রাতের অন্ধকারের পর আসে ভোরের সূর্য। আলোকিত হয়ে ওঠে সবকিছু। ইনশাআল্লাহ বিশ্বাস করি, আবার সব আগের মতোই হবে। মনোবল শক্ত আছে; কিন্তু কী যেন…… পরিবারের সব সদস্যকে অমানবিক এক যন্ত্রণায় ফেলে দিলাম। রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন; ধৈর্য করার তৌফিক দিন। সারা দেশে সবাই আমাদের জন্য যে প্রার্থনা করেছেন, তা আশীর্বাদ হয়ে থাকবে। সবার দোয়া চাই।‘

এর আগে গত ১৩ মে নমুনা পরীক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত এই কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তার স্ত্রী-সন্তানেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে।

মঞ্জুর শাহরিয়ার একজন সৎ কর্মকর্তা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ভোক্তার অধিকার নিশ্চিত করতে নামীদামি অনেক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বেশ আলোচনায় আসেন তিনি।

গত বছর একটি অভিযানের সময় দাম বেশি রাখায় জরিমানা ও আড়ংয়ের উত্তরা আউটলেট আট ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর ঈদের ছুটির মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে তাকে বদলি করা হয়। পরে আবার তা বাতিল করা হয়। সকল অভিযানে আপডেট ভিডিওসহ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!