1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দিরাইয়ে লেগুনা চাপায় ৪ বছরের শিশু নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৯.০৮ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বেপরোয়া লেগুনার চাপায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিরাই মদনপুর-সড়কের ছাদিরপুর নামকস্থানে গ্রামের সোনা মিয়ার পুত্র সানোয়ার (৪) কে চাপা দিলে শিশুটি গরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। শিশুটির অবস্থা আশংকাজনক থাকায় হাসপাতালে কর্তৃপক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৪ টার দিকে শিশুটির মৃত্যু হয়। এলাকাবাসী গাড়ী ও ঘাতক ড্রাইভারকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শী ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-ছ- ১১- ২২৮ নম্বর লেগুনা গাড়িটি যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে দিরাইয়ের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ছাদিরপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে খেলারত শিশু সানোয়ারকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক লেগুনা ও চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র আবু সুফিয়ানকে আটক করেছে। সে থানা হেফাজতে আছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!