1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

লকডাউন শিথিল করায় সংক্রমণ আবারও বাড়তে পারে, হুঁশিয়ারি ডব্লিউএইচও’র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৩.২৩ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::

মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় যেসব দেশে লকডাউন শিথিল বা কড়াকড়ি তুলে নেওয়া হচ্ছে, সেখানে আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সোমবার সংস্থাটির হেলথ ইমারজেন্সিজ প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, ‘বিশ্ব এখনো করোনা মহামারির প্রথম ঢেউয়ের মধ্যে রয়েছে। অনেক দেশেই সংক্রমণ কমলেও মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকায় এর প্রকোপ বাড়ছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের হার কমে যাওয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, জার্মানি, স্পেনসহ অনেক দেশই লকডাউনের কড়াকড়ি শিথিল করেছে এবং ব্যবসায়িক কার্যক্রম ফের চালু করেছে। এতে সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ প্রসঙ্গে ডা. রায়ান বলেন, ‘মহামারি অনেক সময় ঢেউয়ের মতো আসে। অর্থাৎ যেখানে প্রথম ঢেউ প্রশমিত হয়েছে সেখানে আবারও সংক্রমণ ফিরে আসতে পারে। এ ছাড়া প্রথম ঢেউয়ের মধ্যে কড়াকড়ি দ্রুত তুলে নিলে সংক্রমণের হার আরও বেশি গতিতে বাড়ারও সম্ভাবনা রয়েছে।’
আমরা যখন দ্বিতীয় ঢেউয়ের কথা বলি, স্বাভাবিকভাবেই সেখানে রোগের প্রথম ঢেউ থাকবে এবং কয়েকমাস পর এর পুনরাবৃত্তি ঘটবে। অনেক দেশেই কয়েক মাসের মধ্যে এটি বাস্তবতায় পরিণত হতে পারে’ যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘আমাদের জেনে রাখা দরকার, যেকোনো সময় এই রোগের সংক্রমণ লাফিয়ে বাড়তে পারে। আমরা ধরে নিতে পারি না যে, সংক্রমণ কমছে মানে এটি কমতেই থাকবে। কয়েক মাসের মধ্যেই এর দ্বিতীয় ঢেউয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’

এ ক্ষেত্রে সবাইকে এখনো সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বাড়তি সতর্কতা মেনে চলারও পরামর্শ দেন সংস্থাটির হেলথ ইমারজেন্সিজ প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!