1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে ব্র্যাকের কর্মীসহ করোনায় আক্রান্ত ৩ জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৮.৩৬ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুন করে আরো ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত ২৩ মে এদের নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো। সোমবার তাদের রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। আক্রান্ত একজন ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-মৌলভীরগাও এলাকার বাসিন্দা। আরেকজন একই ইউনিয়নের গনেশপুর নোয়াগাও গ্রামের বাসিন্দা। অপর একজন জাউয়া ইউনিয়নের কৈতক এলাকার বাসিন্দা ও ব্র্যাকের কর্মী। এদিকে বাগবাড়ী মহল্লার বাসিন্দা ১০ বছরের এক শিশুর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে কয়েকদিন আগে। তাকে ১৪ দিন ছাতক ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দিয়ে দ্বিতীয়বারের মতো নমুনা প্রেরন করা হলে আবারো করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে। করোনার উপসর্গ নিয়ে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. রাজীব চক্রবর্তী ওই ব্যাক্তি হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও তার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!