1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করে ঈদ উপহার দিলেন সাংবাদিক আশিক

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২০, ৫.৪৪ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ঈদ উপহার হিসেবে এক মাসের বাসা ভাড়া মওকুফ করলেন নিউজসুনামগঞ্জ.কমের সম্পাদক ও প্রকাশক, বাংলানিউজ২৪.কমের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক মো.আশিকুর রহমান পীর। সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া পীর বাড়ি’র বাসিন্দা আশিক শহরে নিজ বাসার পাশে দুই ইউনিটের একটি বাসা ভাড়া দেন। করোনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় কষ্টের মধ্যে পড়ে যায় ভাড়াটিয়ারা। এ কারণে তিনি মে মাসের বাসা ভাড়া মওকুফ করেন। তিনি দুই ইউনিটের ভাড়া পান ৯হাজার ৭শ টাকা। তার এই ভাড়া দেয়া বাসাটিতে দুইটি পরিবার বসবাস করে। একজন একটি বড় দোকানের ব্যবস্থাপক, পাশাপাশি তার ছোট আকারে বালি পাথরের ব্যবসা রয়েছে। অপর
ভাড়াটিয়া সেলাই প্রশিক্ষক। করোনা কাল বিবেচনা করে বাসার মালিক সাংবাদিক আশিক এ সিদ্ধান্ত নেন। ভাড়াটেয়াদের ভাড়া মওকুফ করে তিনি তাদের ঈদ উপহার দিয়েছেন বলেও জানান।
আশিকুর রহমান পীর বলেন, করোনার কারণে সবাই এক অজানা আতঙ্কে’র মধ্যে বসবাস করছেন। সকলেরই আয় রোজগার কমে গেছে। ভাড়াটিয়া গণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। সব কিছু বিবেচনা করে আমি এক মাসের ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার যদি আরও বেশি সামর্থ্য থাকতও তা হলে তাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারতাম। তিনি বলেন, ভাড়াটেয়ার ভাড়া মওকুফই আমার ঈদ উপহার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!