1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ১০.০৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করবে।

প্রসঙ্গত, করোনা দুর্যোগর শুরুর পর এর আগে গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উতসব হলেও করোনা পরিস্থিতিরে কারণে এ বছর ঈদ এসেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। ঈদের কেনাকাটায় যেমন বিধিনিষেষ ছিল তেমনি ঈদের নামাজেও থাকছে বিধিনিষেষধ।

এমন বিধিনিষেধ শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও তাতে অংশ নিতে পারবেন না সাধারণ জনগণ।

বাংলাদেশে আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!