1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন: এমপি মানিক

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ৮.২৯ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মুজিব শতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট ও মাস্ক এবং তাদের পরিবারের জন্য চাদর বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মুজিবকোট ও চাদর বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, মুক্তিযুদ্ধের রনাঙ্গনের মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন। দেশের বর্তমান করোনা মহামারিতেও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নিয়মিত রেখেছে সরকার। মুজিব শতবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের হাতে মুজিবকোট তুলে দিতে পারায় তিনি নিজকে গর্বিত মনে করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সৈয়দ আহমদ, আফজল হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!