1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিলেটে চিকিৎসকের করোনা শনাক্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ৪.৫৩ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষিত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক। গতকাল শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হয়।

করোনা আক্রান্ত ওই ব্যক্তি সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ। তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।

ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ বলেন, ‘রুটিন ডিউটি হিসেবে গত ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত করোনা রোগীদের সেবায় হাসপাতালে ডিউটি করি। ডিউটির শেষ দিন আমিসহ আমার সকল সহকর্মীর করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল পরীক্ষা শেষে কেবলমাত্র আমি করোনা আক্রান্ত হয়েছি বলে শনাক্ত হয়।’

তার কোনো শারীরিক উপসর্গ দেখা দেয়নি এবং আপাতত হোম আইসোলেশনে আছেন বলেও জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!