1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ঈদের দিন হতে পারে বৃষ্টি

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০, ১২.৩৬ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এখনও মেঘলা। এই মেঘলা আকাশ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনের যেকোনো একদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনের যেদিনই হোক না কেন, ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বলেন, রবিবার ও পরশু-দুইদিনই (ঈদের দিন) আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ’
পবিত্র ঈদুল ফিতর রবিবার না সোমবার উদযাপিত হবে তা জানা যাবে আজ শনিবার সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!