1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ত্রাণের তালিকায় গড়মিল থাকায় ছাতকে ভাতগাঁও ইউনিয়ন থেকে ৭০বস্তা চাল জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০, ৫.৫৮ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভাতগাঁও ইউনিয়নে সরকার কর্তৃক ত্রাণের সহায়তা তালিকা নিয়ে প্রশ্ন ওঠায় ইউনিয়নে চাল ও আলু বিতরণ অসম্পূর্ন রয়ে গেছে। ভুয়া তালিকার কারনে ৭০বস্তা চাউল, ১শ’৪০কেজি আলু জব্দ করা হয়েছে।
জানা যায়, করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া ভাতগাঁও ইউনিয়নের ৯শ’ পরিবারের জন্য ১০কেজি চাল ও ২কেজি করে আলু বরাদ্ধ দেয়া হয়। মংঙ্গলবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪ জন ট্যাগ অফিসারের উপস্থিতিতে ৭শ’ উপকারভোগীর নামসহ অন্যান্য তথ্য সঠিক থাকায় এসব বিতরন করা হয়। এ সময় ভুয়া তালিকা গ্রহনের কারনে বণ্টনের অবশিষ্ট চাউল, আলু থেকে যায়। প্রায় ২শ’জন ব্যক্তির নামের সঙ্গে গড়মিল থাকায় ৭০বস্তা চাউল ও ১শ’ ৪০কেজি আলু জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখেন ট্যাগ অফিসার। জব্দ করা এসব ত্রাণ সামগ্রী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের সুবিধাভোগীদের বলে জানা গেছে।
ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে ট্যাগ অফিসার আরিফ চৌধুরী ও জুনেদ আহমদের উপস্থিতিতে বাছাই করে ৩০বস্তা চাউল ও ৯০ কেজি আলু আবারো বিতরন করা হয়েছে। এ ব্যাপারে ট্যাগ অফিসার মাসুদ সরকার জানান, তালিকায় সন্দেহ ধরাপড়ার কারনে মংঙ্গলবার ত্রাণ বিতরণ বন্ধ করা হয়েছিল। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন বলে ও জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার ৭০বস্তা চাউল জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন মা পক্ষে ছেলে ও বাবা পক্ষে মেয়ে নিতে আসার কারনে এসব ঘটেছে। প্রসঙ্গত, এর আগে ওই ইউনিয়নে সরকার কর্তৃক নগদ অর্থ বিতরণের তালিকায় স্বজন প্রীতির অভিযোগ দেখা দিয়েছিলো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!