1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে আখেরি মোনাযাতের মাধ্যমে শেষ হলো তিনদিন ব্যাপী ইজতেমা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.০৩ পিএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
লাখো ধর্মপ্রাণ নারী-পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সুনামগঞ্জে তিনদিনব্যাপী জেলা ইজতেমা আখেরি মোনাযাতের মাধ্যমে শেষ হয়েছে। শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটে দোয়া শুরু হয়। শেষ হয় দুপুর ১২টা ১০ মিনিটে। ১৫ মিনিটের দোয়ায় মুসলিম বিশ্বের শান্তি কামনা ও উম্মার ঐক্যের লক্ষে প্রার্থনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের তাবলিগ জামায়াতের মুরব্বি মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের।
শনিবার সকাল থেকেই আখেরি মোনাযাতে অংশ নিতে লাখো মুসল্লি অংশ নেন ইজতেমা মাঠ ও আশপাশে। এসময় আশপাশ লোকে লোকারণ্য হয়ে যায়। বিপুল সংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে এসেছিলেন। তারা মূল প্যান্ডাল থেকে দূরত্ব রেখে শেষ দোয়ায় অংশ নেন।
গত বৃহষ্পতিবার বাদ যোহর তাবলিগের আমবয়ান দিয়ে ইজতেমা শুরু হয়। দেশ-বিদেশের আলেমেদ্বীনগণ পাপ পূণ্য, ইমান, আক্বিদা, কোরআন হাদিসের উপর বিশেষ আলোচনা করেন। আখেরি মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য কামনা এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। ইজতেমায় প্রায় ১২ লাখের অধিক মুসল্লি অংশ নেন বলে জানান সুনামগঞ্জ তাবলিগ জামায়াতের প্রবীণ মুরুব্বি মাওলানা আনোয়ার হোসেন। ইজতেমায় আসা মুসল্লিদের অজু, গোসল, পেশাব-পায়খানাসহ আনুষঙ্গিক ব্যবস্থা করেন স্থানীয় প্রশাসন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলা ইজতেমা সম্পন্ন হওয়ায় স্বস্থি প্রকাশ করেছেন তাবলিগ জামায়াতের লোকজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!