1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

বাউল রণেশ ঠাকুরের ঘর তৈরি করে দিবে সুনামগঞ্জ জেলা প্রশাসন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১১.০৩ পিএম
  • ৭৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সাম্প্রদায়িক দুবৃত্তদের আগুনে বাউল স¤্রাট শাহ আবদুল করিমের শীষ্য বাউল রণেশ ঠাকুরের পুড়ে যাওয়া গানের আসর ঘর তৈরি করে দিবে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত পোনে দশটায় এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আগাম সহায়তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ বিকেলে তার বসতবাড়ি গিয়ে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়ে এসেছে। দুষ্কৃতিকারীদের খুজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়ে এসেছে প্রশাসন।
উল্লেখ্য গত রবিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা বাউল রণেশ ঠাকুরের গানের আসরঘর পুড়িয়ে দেয়। এসময় ঘরে থাকা তার ৪০ বছরের সঙ্গীত যন্ত্রপাতিগুলো পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে বিভিন্ন বাউল মহাজনের বাছাইকরা গানের খাতাসহ তার রচিত শতাধিক গানের খাতাটিও পুড়ে যায়। এ ঘটনায় মুষড়ে পড়েছেন তিনি। নির্বাক হয়ে বসে আছেন।
এ ঘটনায় সহকারি পুলিশ সুপার ও দিরাই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। তারা দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার আশ্বাস দিয়ে এসেছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বাউল রণেশ ঠাকুর বাউল স¤্রাট শাহ আবদুল করিমের শীষ্য। তিনি নিজেও একজন প্রতিষ্ঠিত বাউল। আমরা এ ঘটনায় মর্মাহত। জেলা প্রশাসন বাউলের পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণ করে দিবে। পাশাপাশি তিনি যাতে ন্যায় বিচার পান এ জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!