1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০, ৪.৫১ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে ওই ওয়ার্ডের ৮৫০ জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রোববার দুপুরে শহরের কালীবাড়ী (মন্ডলীভোগ) প্রাঙ্গন থেকে প্রতীকি হিসেবে আনুষ্ঠাকিভাবে হিজড়া সম্প্রদায়ের লোকজনদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন ছাতক থানার অফিসার্স ইনর্চাজ মোস্তফা কামাল ও প্যানেল মেয়র তাপস চৌধুরী। পরবর্তীতে পাড়ায়-পাড়ায় গিয়ে সুবিধাভোগি মানুষের ঘরে এসব প্যাকেটজাত খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী, বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, প্রধান শিক্ষক বনমালী দাস, ডা. করুনা সিন্ধু দাস, স্থানীয় হাজী ইশাদ মিয়া, ব্যবসায়ী হাফিজ আব্দুল্লাহ, জাহিদুর রহমান, শিপলু দাস, মিজানুর রহমান, নিশন গোস্বামী, প্রবাসী মৃদুল দাস, কনক চক্রবর্ত্তী, জাহান মিয়া, আনোয়ার হোসেন, সুজন মিয়া, ইমন খান, লিটন দাস প্রমুখ। প্যানেল মেয়র তাপস চৌধুরী জানিয়েছেন, আগামী শনিবার পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!