1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০, ৭.৪১ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে অন্য সদস্যদের হত্যার সময় স্বামীর চাকরি সূত্রে জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও ওই সময় জার্মানিতে তার সঙ্গে অবস্থান করায় বেঁচে যান। এর পর দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। এদিন তাকে বহনকারী উড়োজাহাজটি বিকালে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় নামলে বিমানবন্দরে লাখো মানুষ তাকে স্বাগত জানান।

দিনটি উপলক্ষে প্রতিবছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কিন্তু এ বছর মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সব ধরনের জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পরিহার করেছে আওয়ামী লীগ। ফলে ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছে দলটি।

স্বদেশ প্রত্যাবর্তনের ওই দিনটিতে বঙ্গবন্ধুকন্যা বলেছিলেন, সব হারিয়ে আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই। কিন্তু তার রাজনৈতিক পথ মসৃণ ছিল না। একবার-দুবার নয়, শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টা চালানো হয়েছিল।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ১২ জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয় এবং ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধুকন্যা। এর পর তিনবারসহ মোট চারবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!