1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

নতুন এমপিওভুক্ত হচ্ছেন স্কুল-কলেজের ৩৬২৬ শিক্ষক-কর্মচারী

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২০, ৮.২৩ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নতুন এমপিওভুক্ত হচ্ছেন স্কুল ও কলেজের তিন হাজার ৬২৬ শিক্ষক-কর্মচারী। আজ শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এমপিও সংক্রান্ত বিশেষ সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের আগের এসব শিক্ষক কর্মচারীর বেতন-ভাতা ছাড় হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ২ মে প্রথম দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এই স্বল্প সময়ে অনেক শিক্ষক আবেদন করতে পারেননি। আবার সার্ভার সংক্রান্ত জটিলতায় অনেকে আবেদন জমা দিতে পারেননি।

জানা যায়, আজকের সভায় নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩ হাজার ৬২৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মাউশি অধিদপ্তর। এদের মধ্যে স্কুলের ২ হাজার ১৬৮ জন এবং কলেজের ১ হাজার ৪৫৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, নতুন এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য দ্বিতীয় দফায় আগামী ২২ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, তা চলবে ৩১ মে পর্যন্ত। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এবং ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদনের কাজ শেষ করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের। এরপর দু’চারদিনের মধ্যে কেন্দ্রীয় বৈঠক করে দ্বিতীয় দফায় এমপিও দেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!