1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনায় আক্রান্ত ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহরিয়ার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৪.০৬ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার রাতে মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান তিনি।

তিনি বলেন, দুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে সকালে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষার জন্য যাই। তারা নমুনা সংগ্রহ করে। বিকালে হাসপাতাল থেকে ফোনে রেজাল্ট পজিটিভ এসেছে জানানো হয়। আগামীকাল সকালে অফিসিয়াল রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ফোনে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হোম কোয়ারেন্টিনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বর্তমানে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

করোনা ঝুঁকি নিয়েই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন মাঠে অভিযান করেছেন তিনি।

রোজায় যেন অসাদু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম না বৃদ্ধি করে সেজন্য প্রতিদিন পাইকারি খুচরা বাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে গেছেন। মাস্ক, হ্যান্ডগ্লাভস ও স্যানিটাইজার বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তার নজরদারিতে নিয়মিত বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান চালিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!