1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করলেন এমপি রতন

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০, ৩.৫৩ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যে চলতি বোরো ২০২০ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের লক্ষ্যে কৃষক নির্বাচনের জন্য জন্য উন্মুক্ত লটারির উদ্বোধন করেন,
সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বুধবার সকাল ১১ ঘটিকায় তাহির পুর উপজেলার পাবলিক লাইব্রেরীতে উম্মুক্ত লটারি অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী। উদ্ধোধক ও প্রধান অতিথি সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, কৃষি কর্মকর্তা হাসানুদ দৌল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, সাবেক আওয়ামীলীগের সভাপতি সুবান আখঞ্জী, খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মশফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার প্রমুখ।
এমপি রতন বলেন, লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এতে স্বচ্ছতা ফিরে পাবে। বোর ফসলী কৃষকের ধান কাটার জন্য উপজেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, কৃষি অফিস সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন। বেআইনী ভাবে ধান ক্রয় করার সিন্ডিকেট গুলোকে প্রতিহিত করতে হবে। আগামী কাল বৃহস্পতিবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্টিত হইবে। আমরা হাওরের বিভিন্ন সমস্যা তুলে ধরতে চেষ্টা করব ইনশাল্লাহ। ##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!