1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

নার্স, টিএলসিএসহ সুনামগঞ্জে করোনা আক্রান্ত আরো ৩ জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৩.৫৪ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আরো ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ জেলার করোনা পরীক্ষা ল্যাবে ২ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে একজন সনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে জেলার ধর্শপাশা, দিরাই এবং দোয়ারাবাজার উপজেলার একজন করে রয়েছেন।

জানা গেছে, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলার করোনা পরীক্ষা ল্যাবে সুনামগঞ্জের কয়েজনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে সোমবার তিনজনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ রয়েছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমাদের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ ল্যাবে সুনামগঞ্জের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আমাদের করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬৪ জনে। তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!