1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

৪৬ হাজার গ্রাম পুলিশকে ৬ কোটি টাকা প্রণোদনা

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০, ২.৫৬ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে ছয় কোটি টাকা প্রণোদনা দিচ্ছে সরকার। গ্রাম পুলিশের প্রত্যেক সদস্য ১৩০০ টাকা করে এই প্রণোদনা পাবেন।

আজ সোমবার (১১ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ প্রণোদনার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত বরাদ্দপত্র এরইমধ্যে জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রমতে, বর্তমান পরিস্থিতিতে দেশের চার হাজার ৫৬৯টি ইউনিয়র পরিষদের অধীনে ৪৬ হাজার গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে। গ্রামবাসীকে সচেনতামূলক মাইকিং করা, কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি কাজে সহযোগিতা করেন এসব সদস্য। এজন্য জেলা প্রশাসকদের মাধ্যমে এসব গ্রাম পুলিশকে ১৩০০ টাকা করে প্রণোদনা দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এছাড়া সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তৃণমূলের সবচেয়ে নিম্ন গ্রেডের কর্মচারী গ্রাম পুলিশ। বর্তমান পরিস্থিতিতে তাঁরাও অনেকটা অসহায় হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব গ্রাম পুলিশের মানবিক দিক বিবেচনায় বিশেষ এ প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!