1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরের পৈলনপুরে কালিমন্দিরের দুটি মূর্তি ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১১.১১ এএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পৈলনপুর গ্রামের কালিমন্দিরের দুটি কালিমূর্তি ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা। এ ঘটনায় শুক্রবার দুপুরে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে মূর্তি দুটি ভাঙ্গা হয়েছে বলে ধারণা মন্দির কমিটির লোকদের।
জানা গেছে পৈলনপুর গ্রামের কালিমন্দিরে দুটি পুরনো কালিমূর্তি রয়েছে। বৃহষ্পতিবার রাতে কে বা কারা মন্দিরে ডুকে মূর্তি দুটি ভেঙ্গে যায়। সকালে পুরোহিত এসে দেখেন মূর্তি দুটির মাথা বিচ্ছিন্ন, মাটিতে পড়ে আছে। তিনি সাথে সাথে বিষয়টি মন্দির কমিটিকে অবগত করেন। এঘটনায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পৈলনপুর গ্রামের বাসিন্দা করুণা সিন্দু চৌধুরী বাবুল বলেন, কে বা কারা রাতের আধারে আমাদের কালিমন্দিরে ডুকে দুটি মূর্তি ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি।
তাহিরপুর থানার ওসি নন্দন ধর বলেন, পৈলনপুর গ্রামের মূর্তি ভাঙ্গার ঘটনার জড়িতের খুজে বের করতে চেষ্টা করছে পুলিশ। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!