1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জাতিসংঘের হুশিয়ারি: মহামারীতে হতে পারে একাধিক দুর্ভিক্ষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২০, ১.৩৭ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বে একাধিক দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে হুশিয়ার করেছে জাতিসংঘ। সেই সঙ্গে লাখ লাখ মানুষের জীবন রক্ষা ও ভঙ্গুর অর্থনীতির দেশগুলোয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আরও ৪৭০ কোটি মার্কিন ডলার তহবিলের আবেদন জানানো হয়েছে।

এর আগে গত মার্চে চলমান মহামারীতে বৈশ্বিক মানবিক প্রতিক্রিয়া পরিকল্পনার সময় জাতিসংঘ ২০০ কোটি ডলারের তহবিল সংগ্রহে বিশ্বনেতাদের অনুরোধ জানিয়েছিল। এখন পর্যন্ত এই অর্থের মাত্র অর্ধেকটা পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মার্ক লোকক বলেন, ‘মহামারীর সবচেয়ে ধ্বংসাত্মক প্রভাব পড়বে দরিদ্র দেশগুলোয়। আমরা যদি এখনই পদক্ষেপ না নিই, তা হলে সংঘাত, ক্ষুধা ও দারিদ্র্যের লক্ষণীয় বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বে একাধিক দুর্ভিক্ষের অপচ্ছায়া দেখা যাচ্ছে। তাই আমাদের আরও বেশি পদক্ষেপ নিতে হবে।’

জাতিসংঘ জানায়, ৫০টিরও বেশি ভঙ্গুর অর্থনীতির দেশের তালিকায় আরও নয়টি অরক্ষিত দেশ যুক্ত হয়েছে। যাদের চিকিৎসা সরঞ্জাম বা কোভিড-১৯ পরীক্ষার তহবিল নেই; সেইসঙ্গে নেই অসুস্থদের সেবা করা, হাত ধোয়ার জায়গা তৈরি, তথ্য প্রচারের সুযোগও। ফলে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার এসব দেশে মানবিক সহায়তা দরকার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!