1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

গুদামে ধান দিতে সুনামগঞ্জ সদর উপজেলায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৯.৩১ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কৃষকের কাছ থেকে সরকারি ন্যায্যমূল্যে বোরো ধান কেনার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচিত করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসং সংশ্লিষ্টরা প্রকাশ্যে লটারির আয়োজন করেন। আগামী সপ্তাহ থেকে ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির মাধ্যমে উপজেলার প্রান্তিক, মাঝারি ও বড় কৃষক নির্বাচিত করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারি গুদামে ধান দিতে ৫ হাজার ৮৫ জন কৃষক আবেদন করেছেন। তাদের তালিকা থেকেই লটারি করা হয়েছে। নির্বাচিত কৃষকরা ১ হাজার ৪০ টাকা মন দরে গুদামে ধান দিতে পারবেন।
জানা গেছে সদর উপজেলায় ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯৯০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিন ক্যাটাগরির কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। তবে উপজেলা কমিটি চাইলে কৃষক পর্যায়ে বরাদ্দ কমবেশি করতে পারবেন।
লটারি পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আরিফ আদনান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু প্রমুখ।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, স্বচ্ছতা আনতে প্রকাশ্যে আবেনকারী কৃষকের নামের লটারি করা হয়েছে। লটারির মাধ্যমেই আমরা প্রকৃত কৃষক নির্বাচিত করেছি। আশা করি প্রকৃত কৃষকরা সরকারকে ন্যায্যদামে ধান দিতে সক্ষম হবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!