1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

শিক্ষার্থীদের আবাসন ভাড়া মওকুফের দাবিতে সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৫.৫৪ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়ি ভাড়া, মেস ভাড়া মওকুফ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রেরণের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জেলা ছাত্র ইউনিয়ন। জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি মনির হোসেন দুর্জয় ও সহ সাধারণ সম্পাদক নিমাই সরকার এই স্মারকলিপি দেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা নেজারত ডেপুটি কালেক্টর মো. সম্রাট হোসেন।
বৃহস্পতিবার (৭ মে) জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয় ও সাধারণ সম্পাদক আসাদ মনি এক যুক্ত বিবৃতিতে বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশের মতো লকডাউনের কবলে পড়ে সুনামগঞ্জের শ্রমজীবী- নিম্নবিত্ত মানুষ না খেতে পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভালো নেই মধ্যবিত্ত পরিবারগুলো। যে সকল ছেলেমেয়েরা স্কুল-কলেজে পড়ে তারা বেশিরভাগই কৃষক, জেলে, নিম্নমধ্যবিত্ত- মধ্যবিত্ত ঘরের সন্তান। এসকল শিক্ষার্থীরা টিউশন ও পার্ট টাইম চাকরি করে নিজেদের থাকার ম্যাসভাড়া, বাসাভাড়া ও নিজেদের পড়ালেখার ব্যয়ভার বহন করে। অনেকে আবার টিউশন করে বাড়িতেও টাকা পাঠায়।
হঠাৎ করে লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার ফলে এসব ছাত্রদের বিপাকে পড়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজের কোনো ছাত্রাবাস না থাকায় ছাত্ররা শহরের বিভিন্ন মেসে, বডিংয়ে ও বাসাবাড়িতে রয়েছে। সেসব মেস, বডিং ও বাসার মালিকরা অব্যাহতভাবে বাড়ি ভাড়া, বডিং ভাড়া, মেস ভাড়ার জন্য তাগাদা দিচ্ছে। করোনা ভাইরাসের পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। এ অবস্থা দীর্ঘদিন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও চরম সংকটে নিমজ্জিত হবে।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবাসন মালিকদের শিক্ষার্থীদের প্রতি নমনীয় আচরন ও করোনা ভাইরাসের মহামারি শেষ না হওয়া পর্যন্ত আবাসন ভাড়া মওকুফের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রদানের জোড় দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!