1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে জুয়েলারি দোকান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৩.৫৬ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি টেলি কনফারেন্সের মাধ্যমে আজ এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সর্বসম্মতিক্রমে ভাইরাসের সংক্রমণ রোধে দোকান মালিক, কর্মচারি ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত সকল জুয়েলারি দোকান বন্ধ রাখার পক্ষে মতামত প্রদান করা হয়।

এক্ষেত্রে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজ নিজ মার্কেট কমিটি/স্থানীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কোন জুয়েলার্স যদি সীমিত পরিসরে তার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে তবে তার সকল দায়ভার সেই জুয়েলার্সকে বহন করতে হবে। এ সংক্রান্ত বিষয়ে যদি কোন জটিলতার সৃষ্টি হয় তবে বাজুস তার দায়িত্ব গ্রহণ করবে না।

একই সাথে প্রাচীন ও সম্ভাবনাময়ী এই জুয়েলারী শিল্পকে বাঁচাতে ক্ষুদ্র, মাঝারী, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীদের (কারিগর) জন্য প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ প্রণোদনার দ্রুত কার্যকরের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!