1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

নরসিংদীতে তিন সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে এক সংবাদকর্মীর প্রতিবাদ

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০, ৯.১৯ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
নরসিংদীতে সিএনজি চালক হত্যার সংবাদ প্রকাশের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা শহরে একা প্রতিবাদ করেছেন এক সংবাদকর্মী। রবিবার মুক্ত গণমাধ্যম দিবসে শহিদনূর আহমেদ নামের ওই সংবাদকর্মী বেলা ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে ‘নরসিংদীর তিন সাংবাদিকের মুক্তি চাই’ স্লোগান লেখা প্লেকার্ড গলায় ঝুলিয়ে তিনি প্রতিবাদ জানান। শহিদনূর আহমেদ দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার। তিনি প্রায় ঘন্টাব্যাপী অবস্থান করে প্রতিবাদ জানান।
এসময় শহিদনূর আহমদ তার প্রতিবাদী অবস্থান কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও দেন। তিনি বলেন, নরসিংদীতে পুলিশের নির্যাতনে অটোরিক্সা চালকের মৃত্যুর সংবাদ প্রকাশ করায় দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৬৫), সাংবাদিক শান্ত বণিক (৩৫) এবং অনলাইন নিউজ পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক খোলা কাগজের নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার শাহিন (৩২) কে গত বৃহষ্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আমি এই ঘটনার প্রতিবাদে আজ মুক্ত সাংবাদিকতা দিবসে একাই প্রতিবাদ করেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!