1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জামালগঞ্জে বঙগবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করায় দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুক্তিযোদ্ধার আবেদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ২.৪১ পিএম
  • ৬২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন এক মুক্তিযোদ্ধা। গতকাল বৃহষ্পতিবার মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খা এই অভিযোগ করেন। অভিযোগের পর উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
বৃহস্প্রতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফেনারবাক ইউনিয়নের কামারগাও গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল্লা খা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, তার এলাকার মকরম আলীর ছেলে আব্দুস সাত্তার মুক্তিযোদ্ধাদের সামনে প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি যুদ্ধাপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার কারণে শেখ হাসিনা দেশের মোল্লা আলেমদেরকে ফাঁসি দেওয়ায় তার বিচারও দাবি করেন ওই ব্যক্তি। লিখিত অভিযোগ থেকে আরো জানা যায়, আব্দুস সাত্তার বঙ্গবন্ধুকে এক নাম্বার রাজাকার বলেও কটুক্তি করে। অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁ দেশবিরোধী আব্দুস সাত্তারের বিরুদ্ধে প্রায়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে আব্দুস সাত্তারের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এসব অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দল্লাহ খার লিখিত অভিযোগ পেয়ে থানা পুলিশকে ব্যবস্থাগ্রহণের জন্য বলেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!