1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

মসজিদে শতাধিক মুসল্লির নামাজ আদায়, জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ৭.০০ পিএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা পরিস্থিতিতে নিষেধ উপেক্ষা করে মসজিদে ঢুকে শতাধিক মুসল্লির নামাজ আদায়ের ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে জরিমানা করা হয়েছে। শুক্রবার মসজিদ কমিটির এক সদস্যকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। তিনি সংশ্লিস্ট মসজিদ কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

সূত্র জানায়, শুক্রবার বেলা দুইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে তিনি ওই মসজিদ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ মসজিদে শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের দ্বিতীয় তলায় শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিধেধাজ্ঞা ও আইন অমান্য করায় উপস্থিত সকল মুসল্লির পক্ষে মসজিদ কমিটির সদস্য আব্দুল কুদ্দুসকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অন্যদের সর্তক করা হয়েছে। সবাইকে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!