1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জামালগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের গম সিলেটের ময়দা মিলে!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ৯.২৮ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

হাওরে ডেস্ক::
সুনামগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের গম ট্রলার ভর্তি করে নিয়ে আসা হয়েছে সিলেটে। রাতের আঁধারে আসা এই গম নিয়ে চলছে তোলপাড়। গমগুলো সিলেটের দক্ষিণ সুরমার একটি ময়দা মিলে গুদামজাত করা হয়েছে।
আশ্রয়ন প্রকল্পের সাথে জড়িতরা চুরি করে গমগুলো বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠলেও মিলের মালিক বলছেন ভিন্ন কথা।
তার দাবি, সরকারি নিয়ম মেনেই তিনি গমগুলো কিনে এনেছেন।
জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের জন্য সরকারি গম বরাদ্দ দেওয়া হয়। সেই প্রকল্পের ৩৮ দশমিক ৮২ মেট্টিক টন গম নিয়ে গত মঙ্গলবার গভীর রাতে একটি ট্রলার ভিড়ে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খালোপাড়ে।
পরে রাতের আঁধারেই গমগুলো গুদামজাত করা হয় দক্ষিণ সুরমার ভার্থখলার একটি ফ্লাওয়ার মিলে।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের কাজের পারিশ্রমিক হিসেবে ১৫৬ মেট্টিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ওই গমগুলো বিক্রি করে দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৩৯ মেট্টিক টন গম আসে সিলেটের মেসার্স মিনহাজ ফ্লাওয়ার মিলে।
এ ব্যাপারে মিনহাজ ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী বদরুল ইসলাম বলেন, ‘তিনি সরকারি নিয়ম মেনে আশ্রয়ন প্রকল্পের গমগুলো কিনে এনেছেন।
এতো কোন অনিয়ম হয়নি। ’
আশ্রয়ণ প্রকল্পের গম বিক্রির ব্যাপারে জানতে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
জামালগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছালেহ আহমদ জানান, সরকারি গমের চালান বাইরে বিক্রির নিয়ম নেই। তবে কাজের বিনিময়ে যারা গম পেয়েছেন তারা বিক্রি করতে পারবেন।
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!