1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ধর্মপাশায় ‘এসএসসি ব্যাচ ২০০০’ খাদ্য সহায়তা দিল ৬৫ পরিবারকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ৮.১৩ এএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। সেদিক থেকে পিছিয়ে নেই ধরমপাশা ‘এসএসসি ব্যাচ ২০০০ পরিবার’
ধরমপাশা এসএসসি ব্যাচ ২০০০ পরিবার ত্রান সহায়তার গল্পটা একটু ভিন্ন। এরা সবাই ছড়িয়ে আছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। অনেকের সাথে দেখাও হয়না প্রায় বিশ বছর যাবৎ। ম্যাসেঞ্জারে সবাই এক হয়েছে। একে অন্যের খোঁজ খবর নেয়ার পর সবাই একমত হয়েছেন তারা কিছু একটা করবে। “মানুষ মানুষের জন্য” এ কথাটি আবারো প্রমাণ করলেন ধরমপাশা এসএসসি ব্যাচ ২০০০ পরিবার। তারাএলাকার দুস্থ্য ও অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। স্বল্প আকারে হলেও বেশ কয়েকটা দিন এ সহায়তায় কাটাতে পারবেন বলে জানিয়েছেন গ্রহনকারীরা।

গতকাল (৩০ এপ্রিল) বিকেলে কলেজ রোড নাহিয়ান বিদ্যা নিকেতনে ধরমপাশার কর্মহীন হতদরিদ্র ও নিম্ন শ্রেনীর খেটে খাওয়া ৬৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ধরমপাশা এসএসসি ব্যাচ ২০০০ এর পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ধরমপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী শিক্ষক শামীম আহমেদ। পরে সদস্যরা ৬৫ টি পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো দশ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, হাফ কেজি ছোলা, হাফ কেজি খেজুর, দুইটি সাবান, সর্দি-জ্বরের ঔষধ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!