1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা, কিট দিয়ে পরীক্ষার অনুমতি নয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ১২.৪৬ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনাভাইরাসের র‍্যাপিড কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমোদন দেয়া হয়েছে, তা সরাসরি রোগীর জন্য পরীক্ষার অনুমোদন এখনো দেয়া হয়নি। এ বিষয়ে ওষুধ প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে।

এ ব্যাপারে ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম এ মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে, মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লি. কর্তৃক উদ্ভাবিত ‘জিআর কভিড-১৯ র‍্যাপিড ডট বল্ট ইমিউনেসি’ কিটের পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে। যা সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত পক্ষে কিটের কার্যকারিতা পরীক্ষা (পারফর্মেন্স ট্রায়েল) করার জন্য নিয়ম মেনে ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত ‘সিআরও-৩: আইসিডিডিআর’বি’ এবং ‘সিআরও-১০: বিএসএমএমইউ’ কর্তৃক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লি.-এর আবেদনের প্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে।

এই কিটের কার্যকরী বা ‘পারফর্মেন্স ট্রায়েল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!