1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন কৃষি ও পরিকল্পনা মন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৬.৩২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা থেকে জেলায় কৃষকদের কাছ থেকে ধানসংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার লালপুর এখলাকায় প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনে জেলায় আনুষ্ঠানিক ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। দুপুরে গৌরারং ইউনিয়নের লালপুর বাজারে তিনজন কৃষকের কাছ থেকে সরকারীভাবে ধান সংগ্রহ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত সংসদ সদস্য এড. শামীমা শাহারিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সফর উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা প্রমুখ।
এদিকে ধান ক্রয়ে কোন ধরনের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!