1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

অনিয়ম দূর করতে অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করা হবে:

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৩.৫৮ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্,:
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, অনিয়ম দূর করতে লটারির মাধ্যেম প্রকৃত কৃষক যাচাই বাছাই করে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। তিনি আরো বলেন, এবার ধানের বাম্পার ফলন হয়েছে, ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য করা হবেনা। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার শনির হাওরের ধান কাটা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে প্রায় ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। সুনামগঞ্জ জেলায় ধান কাটা হয়েছে ৭৫ শতাংশ। এখনও বাকি আছে ৩৫ শতাংশ। তবে ২৪ শতাংশ বোরো ধান এখনও পাঁকার বাকি। এ সময় তিনি কৃষক ও শ্রমিকদের মাঝে ত্রান ও বস্ত্র বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জয়াসেন গুপ্তা এমপি, সংরক্ষিত আসনের এমপি এ্যাড. শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি সেলিম হায়দার, উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যনার্জি, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!