1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ধর্মপাশায় করোনা উপসর্গ নিয়ে এক যুবেকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৮.০৫ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় করোনা উপসর্গ নিয়ে বিদ্যা মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত বিদ্যা মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলিগরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে নিয়ে বিদ্যা মিয়া নামে ওই যুবক ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বিদ্যা মিয়ার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ওই দিন সকালেই তার মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং তার দাফন কাজ সম্পন্ন করে।

করোনা উপসর্গ নিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ঝন্টু সরকার বলেন, আমরা মৃত ওই যুবকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!