1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ধর্মপাশায় কৃষকের ধান কেটে দিল ছাত্র কল্যাণ পরিষদ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৯.৪১ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ধর্মপাশার এক হত দরিদ্র কৃষকের পাকা ধান কেটে সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া হাওরের এক হত দরিদ্র কৃষকের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। সোমবার সকাল হতে দিনব্যাপী হত দরিদ্র কৃষক জুলহাস মিয়ার পাকা ধান কাটেন সংগঠনের কর্মীরা। সংগঠনের সভাপতি ইমন হোসেনের নেতৃত্বে ২১ জন সদস্য ধান কাটায় অংশ গ্রহণ করেন। ধান কাটার পর উপজেলা যুবলীগের সহ সম্পাদক, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে ইফতার করান।
ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন মৌলানা মনসুর আল মুবিন। এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী মজনু, নুরপুর গ্রামের একমাত্র প্রতিবন্ধী বিদ্যাপিঠ তৃণমূল অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী ও সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোক্তা মোশফিকুর রহমান স্বপন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!