1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ইমাম-মোয়াজ্জিন, আদিবাসী ও বাউলদের খাদ্য সহায়তা দিল সদর উপজেলা পরিষদ

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ৬.২২ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে সরকারের র্দূযোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রনালয়ের আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নের ১ অস্বচ্ছল মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সদর উপজেলা পরিষদ। এর মধ্যে ১১৭ জন ইমাম মোয়াজ্জিন,১৩৪টি আদিবাসী পরিবার, ১৫০ বাউল পরিবারসহ অন্যান্য আরো ৬ শতাধিক পরিবারের মধ্যে শনিবার খাদ্য সহায়তা দেন উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। আদিবাসী, বাউল, ইমাম ও মোয়াজ্জিনসহ অসচ্ছল মানুষজন খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ বাবলু,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন,পিআইও মোঃ মানিক মিয়া প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন,এই মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মানুষকে যার যার ঘরে নিরাপদে থাকার আহবান জানিয়ে ছিলেন। মানুষজন ঘরে কর্মহীন হয়ে থাকলে ও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জেলা পরিষদ,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন,জেলা যুবলীগসহ সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীরা অসহায় ,মানুষজনের ঘরে ঘরে সাধ্যমতো খাদ্য সামগ্রী পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবাই এই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করে সবাইকে অযথা বাহিরে কোন প্রয়োজন ছাড়া বের না হয়ে ঘরে বসে নামাজ রোজা রাখার আহবান জানান। তিনি বলেন আমরা একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মহামারী করোনা ভাইরাসকে পরাজিত করে বাংলার মানুষ জয়লাভ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!