1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

লেবার পার্টির নতুন দায়িত্বে টিউলিপ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ১২.২০ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
লেবার দলে নতুন দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। পার্টির ডেপুটি লিডার ও চেয়ার এঙ্গেলা রায়নার দলটির উন্নয়নবিষয়ক পার্লামেন্টারি লিড পদে টিউলিপকে নিয়োগ দিয়েছেন। এ পদে থেকে তিনি ডেপুটি লিডারের পক্ষ হয়ে দলের উন্নয়নবিষয়ক নীতিনির্ধারণ করবেন।

এ ছাড়া আরও চার এমপিকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সংস্কৃতি ও অনুশীলনে পরিবর্তনের মাধ্যমে লেবার দলকে শক্তিশালী করতে এসব নিয়োগ দেওয়া হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক এমপি বলেন, আমি ও এঙ্গেলা রায়নার একই সময়ে এমপি নির্বাচিত হয়েছি এবং অল্প সময়েই আমাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তার টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ পরবর্তী সরকার গঠন করতে হলে আমাদের অনেক কাজ করতে হবে।

টিউলিপ লেবার দলের বর্তমান ছায়ামন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিশু ও প্রাথমিক বয়স বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে টিউলিপ সিদ্দিক সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক ছায়াপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

টিউলিপ সিদ্দিক ২০১৫ সাল থেকে হ্যাম্পস্টিড এবং কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হয়ে আসছেন। মাত্র ১৬ বছর বয়সে টিউলিপ লেবার দলের সদস্য হন এবং দলের যুবা শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!