1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে করোনা আক্রান্ত রোগীর পালানোর চেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৪.০৬ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মত করোনাভাইরাসে একজন তরুণ শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি ইয়াসির আরাফাত জানান, করোনা পজিটিভ শনাক্তের খবর পেয়ে ঘটনাস্হলে গেলে ওই তরুণ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা মাইকিং করে এলাকার লোকজনকে বুঝিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসি। দুই গ্রামের ১৫০ বাড়ি লকডাউনের করেছি। ওই এলাকার প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করব।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনা পজেটিভ ১৮ বছর বয়সী এক তরুণ গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তার পরিবারের ১১ সদস্য সঙ্গে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে ফেরেন। এ খবর পেয়ে ১৯ এপ্রিল বাড়ি থেকে আমরা তাদের নমুনা সংগ্রহ করে সিলেটে প্রেরণ করা হয়। আজ প্রতিবেদন পাওয়ায় ওই তরুণ করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!