1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৬৪৯০, মৃত্যু ২৮১৭

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ১২.০৬ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৪ হাজার ৫৭৫ জন। অপরদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৭ জনের।

দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসনের (সিডিসি) তথ্য অনুযায়ী, দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজার ৫৮৩। অপরদিকে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫ জন।

তবে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ৯৯৪। অপরদিকে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৭৬ জনের।

ইতোমধ্যেই প্রানঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৪ হাজার ৫০ জন। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৪ হাজার ১৬ জন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবদেশের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!