1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে ফিসারীতে মাছ চুরি করতে এসে ৮ চোর আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২২ এপ্রিল, ২০২০, ১১.২৬ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
ছাতকে মাছ চুরি করতে গিয়ে একটি লেগুনাসহ ৮ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার রাত ২টায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের তাছিন-তানিছা এ্যগ্রো ফিশারিজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলামের কাছে তাদের সোপর্দ করা হয়।
স্থানীয় সুত্রে যানা যায়, ১৮ একর জমিতে জাতুয়া গ্রামে তাছিন-তানিছা এ্যগ্রো ফিশারিজ। ঘটনার দিন রাতে পাহারাদার ফিসারির ৫নং পুকুরের পাড়ে গিয়ে দেখেন ১২/১৩ জন লোক পুকুরে থাকা বাশেঁর খুঁটি উপড়ে জ্বাল দিয়ে মাছ ধরছে। এসময় বাঁধা দিলে সংঘবন্ধ চোরেরা ভয়ভীতি প্রর্দশন করে জাল দিয়ে পুকুরে থাকা রই, কাতলা, মৃগেল, কারপু, পুটিসহ ২লক্ষ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন এসে তাদের ধাওয়া করে সিলেট-১১-১৮২৯ নম্বারের লেগুনা, জ্বাল ও লুটকরা মাছসহ ৮ চুরকে হাতেনাতে আটক করেন। এসময় দুটি সিএনজি অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী ব্রাক্ষনগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র খোকন মিয়া (৩৫), দিঘলী চাকল পাড়া গ্রামের অাজমল হোসেনের পুত্র হোসাইন মিয়া (১৯), মৃত মনির উদ্দীনের পুত্র সুনু মিয়া (২৫), মৃত আবদুল গফুরের পুত্র হেলাল মিয়া (২৬), দিঘলী ব্রাক্ষনগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র লিলু মিয়া (২২), দিঘলী মাঝপাড়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (২২), দিঘলী ব্রাক্ষনগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র আবদুল জান্নান (২৮) ও চাকলপাড়া গ্রামের মৃত রোশন অালীর পুত্র ছলাই আহমদ (৪৫)।
অাটককৃতদের বিরুদ্ধে ছাতক থানায় ফিসারির পরিচালক জয়নাল অাবেদীন বাদি হয়ে একটি মামলা (নং-১৭) দায়ের করা করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!