1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ৯.৫৮ এএম
  • ৫০১ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ-

সুনামগঞ্জের দিরাইয়ে সহ¯্রাধিক ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১১টায় উপজেলা গণমিলনায়তনে আব্দুস শহিদ চৌধূরী ফাউন্ডেশনের উদ্যোগে ও এডভোকেট তাহির রায়হান চৌধুরী এন্ড ব্রাদার্সের অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
দিরাই পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি লিপন হাসান চৌধুরীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহিদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন সরদার, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর কাউন্সিলর মিয়াধন মিয়া, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য আবুল হোসাইন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জুল হোসেন, জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন মিলাদ, রায়হান উদ্দিন, আজিজুর রহমান সৌরভ, আবু সালেহ, দিরাই ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা আবু হাসান চৌধুরী সাজু প্রমুখ। দিরাই পৌরসভা, সরমঙ্গল ও তাড়ল ইউনিয়নের সহ¯্রাধিক হতদরিদ্র পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস শহিদ চৌধুরী জানান, এটি ধারাবহিক কর্মসুচির একটি অংশ। পর্যায়ক্রমে সমস্ত উপজেলায় শীতবস্ত্র প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!