1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দুস্থদের খাবার দিতে ছাত্রলীগ-যুবলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ১১.০৩ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা দুর্যোগে দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের ভেতর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ। কৃষকদের এখন ধান কাটার সময় এসে গেছে। ইতিমধ্যে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। অনেক জায়গার তারা কৃষকদের ধান কেটে দিচ্ছে। একইভাবে করোনাভাইরাসের কারণে অসহায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে আমি ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কিন্তু ধান কাটার জন্য কৃষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তাই তারা যাতে প্রয়োজনমতো জমিতে যেতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে তার ব্যবস্থা করতে হবে। এ কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!