1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

স্কুলব্যাগ ভর্তি গাঁজার চালানসহ বিশ্বম্ভরপুরের দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৯.১৩ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
স্কুল ব্যাগ ভর্তি ভারতীয় গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।,
রবিবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি টহল দল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা হতে মাদক ব্যবসায়ীদের আটক করেছেন।
আটককৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামের মৃত নিয়ামত খাঁনের ছেলে শহীদ মিয়া ও তার অপর সহযোগী একই উপজেলার একই ইউনিয়নের রাজাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে শামছুল হক। ,
আটককৃতদের হেফাজত হতে স্কুল ব্যাগ ভর্তি দুই কেজি ভারতীয় গাঁজা, জিপি সিম সহ দুটি মোবাইল ফোন সেট ও নগদ ৩০২০টাকা জব্দ করা হয়।
রবিবার রাতে সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, উপজেলার বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল রবিবার রাতে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে ওই সীমান্তের রংগাছড়া নামক এলাকা হতে শহীদ ও শামছুল হককে স্কুল ব্যাগ ভর্তি গাঁজার চালান সহ আটক করেন। ,
রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলামতসহ দুই মাদক ব্যবসায়ীকে রাতে থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়েছে। ,


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!