1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আনসারীর জানাজায় জনসমাগম, সরাইলের ওসি প্রত্যাহার

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ৯.৪৭ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাস পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষের অংশগ্রহণে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিপুল সংখ্যায় মানুষের উপস্থিতি ঠেকাতে ব্যর্থতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদাৎ হোসেন টিটুকে ওই এলাকার দায়িত্ব থেকে সরানো হয়েছে।

গতকাল শনিবার সকালে ওই জানাজায় বিপুল মানুষের গা ঘেঁষাঘেষি করে অংশগ্রহণ দেখা যায়।
পরে ওসি মো. শাহাদাৎ জনসমাগমের পর বলেছিলেন, এত মানুষ হবে, তা চিন্তাও করা যায়নি।

পরে সমালোচনার মধ্যে রাতে পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় ওসি সরাইলকে প্রত্যাহার করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এর বিস্তার ঠেকাতে দেশজুড়ে যে অবরুদ্ধ অবস্থা তৈরি করা হয়েছে, তাতে যে কোনো জনসমাগম এখন নিষিদ্ধ। এ অবস্থায় এত বিপুল জনসমাগম করোনাভাইরাসের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

জানাজায় লাখো জনতার উপস্থিতি করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের লকডাউনকে এক রকম প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে সমালোচনার ঝড় ওঠে। এতে পুরো জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেল বলে মন্তব্য করা হয়।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলায় জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে ইসলামী আলোচক আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা ছিল গতকাল শনিবার সকাল ১০টায়। তবে ১০টার আগেই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা শুরু করে। লাখো লোকের সমাগম ঘটে ওই জানাজায়। মাদরাসা মাঠ ছাড়িয়ে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত চলে যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!