1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শ্রদ্ধা-ভালোবাসায় যুবলীগ নেতা সাহাব উদ্দিনকে শেষ বিদায়

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ৭.১৯ এএম
  • ৬৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক, রাজপথের সক্রিয় অগ্রপথিক নেতা সাহাব উদ্দিনকে শদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তার মরদেহ নিয়ে আসলে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ছলছল চোখে শোককাতর নেতাকর্মীরা তাকে শেষবার দেখতে ভিড় জমান। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেদতৃবৃন্দসহ সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। এসময় মরদেহবাহী কফিন ফুলে ফুলে ছেয়ে যায়।
পরে দলীয় কার্যালয়ের সামনে প্রথম নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। যানাজায় হাজারো নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মানুষজন অংশ নেন। নামাজে ইমামতি করেন মাওলানা আনোয়ার হোসেন।
বেলা পোনে ১২টায় মরহুমের লাশ তার নিজ বাড়ি তাহিরপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর তার দ্বিতীয় যানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য বুধবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাহাব উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে তিনদিনের কর্মসূচি নিয়েছে স্থানীয় যুবলীগ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!